October 10, 2026, 12:47 pm

গাজায় গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট Tuesday, April 8, 2025
  • 108 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম :: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে টঙ্গীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের চেরাগআলী মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সি. সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফিন সিদ্দিকি বুলবুল প্রমুখ।
বক্তারা বলেন, দখলদার ইহুদি গোষ্ঠী ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদসহ গাজা, রাফাহ, খান ইউনুসের মতো শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হত্যা করা হয়েছে নারী শিশুসহ লক্ষ মুসলমানকে। অবিলম্বে এ গণহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনকে দখলদার মুক্ত করার দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহিদ জিয়ার আদর্শের সংগঠন। আমরা কোনো সহিংসতা বা মব সৃষ্টিকে সমর্থন করি না। ইতঃপূর্বে বিক্ষোভের নামে যারা মব সৃষ্টি করে লুটপাট করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি করছি এবং সবার প্রতি ইসরায়েলের পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর