July 9, 2026, 3:10 pm

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, April 22, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিশ্ব মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনী অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ২টা ৩০ মিনিটে আইকিউএসি’র সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত সেমিনারটি সেমিনারের আলোচনায় মেধাস্বত্ব অধিকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাতসমূহ ও প্রযুক্তির আন্তর্জাতিক মেধাস্বত্ব লাভের বিষয়টি গুরুত্ব পায়।
সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। দেশের কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম গাকৃবিতে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে অংশগ্রহণ করেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় অধ্যাপকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে মেধাস্বত্বের অধিকার বিষয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেমিনারের কী-নোট স্পিকার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. গোলাম রসুল। কী-নোট স্পিকারের উপস্থাপনায় মেধাস্বত্ত্ব অধিকার যেমন-ি পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ডিজাইন ইত্যাদির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উদ্ভাবন ও শিল্প-সাহিত্যকে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়টি আলোচিত হয়। পরে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এ পর্বে উপস্থিত অধ্যাপকগণ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে ইউজিটি গাকুবিকে সকল ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন তিনি। সভাপতির বক্তব্যে উপাচার্য গাকৃবিতে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) স্থাপনের মাধ্যমে কীভাবে নিজেদের উদ্ভাবিত অধিকারের যথাযথ স্বীকৃতির বাস্তবায়ন ঘটানো যায় সে বিষয়ে আলোকপাত করেন। সেক্ষেত্রে উপস্থিত সকলের সহযোগিতার পাশাপাশি ইউজিসির সহায়তাও কামনা করেন ভাইস-চ্যান্সেলর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর