July 9, 2026, 6:33 am

গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবার মরণপণ লড়াই করতে হবে: হাসান সরকার

Reporter Name
  • আপডেট Tuesday, September 26, 2023
  • 115 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বর্তমান অবৈধ সরকার গণতন্ত্র ও ভোটের অধিকার হরণ করায় বিগত ১৪ বছর ধরে বিএনপিসহ বাংলাদেশের বিরোধী দলগুলো রোহিঙ্গা তথা উদ্বাস্তুদের মতো জীবনযাপন করছে। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবার ‘ডু অর ড্রাই’ তথা মরণপণ লড়াই করতে হবে। সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহানগর মহিলা দলের সভানেত্রী শিরিন চাকলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির নেতা আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আনোয়ারা বেগম, অ্যাডভোকেট আব্দুস সালাম, ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর