July 9, 2026, 1:44 pm

খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

Reporter Name
  • আপডেট Saturday, June 21, 2025
  • 77 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত হৃদ্‌রোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভুগছিলেন। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছাত্র ও সহ-আলোকচিত্রী সাহাদাত পারভেজ।
তিনি বলেন, গত চার দিন আগে চঞ্চল মাহমুদের হার্ট অ্যাটাক হলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এটি ছিল তার সপ্তমবারের মতো হার্ট অ্যাটাক। আজ শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে এক কিংবদন্তী নাম ছিল চঞ্চল মাহমুদ। প্রায় সাড়ে চার দশক ধরে তিনি আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। তিনি ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি জনপ্রিয় প্রশিক্ষণকেন্দ্রও পরিচালনা করতেন, যেখান থেকে অসংখ্য নতুন আলোকচিত্রী তৈরি হয়েছেন। তার তোলা ছবি নিয়ে একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের অসংখ্য মডেল ও অভিনেতা তার অসাধারণ ছবির মধ্য দিয়ে পরিচিতি লাভ করেছেন। কিছুদিন আগে থেকেই চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ ছিলেন। তিনি হৃদ্‌রোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে দেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অনুপস্থিতি এই শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর