July 9, 2026, 3:57 pm

খুলনায় মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানকে এমএএফ’র স্মারকলিপি

Reporter Name
  • আপডেট Sunday, March 24, 2024
  • 176 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা :: খুলনা মহানগরের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সমাধান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এমএএফ’র (মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম) পক্ষ থেকে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২৮ মে এমএএফ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত নাগরিক সংলাপ থেকে প্রাপ্ত প্রত্যাশাসমূহের প্রতিফলন প্রস্তুত করা হয়। যা প্রস্তুতে খুলনা মহানগরীর বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানে থাকা ৪২ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেছিলেন। দায়িত্বশীল ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত সুপারিশসমূহ বাস্তবায়নে মেয়রের দৃষ্টি আকর্ষণ এবং কার্যকর পদেক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগে সহযোগিতা করেছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে স্মারকলিপি দেওয়া হচ্ছে।
সার্বিক পরিচালনায় ছিলেন এমএএফ’র সভাপতি জোবায়ের আহমেদ খান জবা, সাধারণ সম্পাদক রেহানা ইসা, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাহবুব আলম সোহাগ, শামীমা সুলতানা শিলু, মিজানুর রহমান জিয়া, আফরোজা জেসমিন বিথী, শেখ সাদী, জেসমিন সুলতানা, কামরুন্নাহার হেনা, হালিমা খাতুন শিউলি, আয়েশা আক্তার, হেলাল আহমেদ সুমন, জুবিওয়ালিয়া টুই, ইয়ুথ প্রতিনিধি জয়োদ্রত শীল ও আলভী শেখ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মো. ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট সিলমী সাদিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর