July 4, 2026, 1:41 pm

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Thursday, January 9, 2025
  • 72 জন দেখেছে

খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- যশোর কেশবপুরের সফিনর দফাদারের ছেলে সজল দফাদার (২২), নগরীর সবুপাড়া মেইল রোডের জনি হাওলাদারের ছেলে সাব্বির গাওলাদার (১৯) ও বাগমারা ২নং ব্যাংকার্স গলির বাসিন্দা মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ (১৯)।
খুলনা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শেলে বাংলা রোডস্থ পুরাতন নির্বাচন অফিসের বিপরীতে হিমু লেনের ভেতর ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে কভারসহ একটি গুপ্তি, একটি ডাবল সুইচ গিয়ার ছুরি, একটি বাটযুক্ত ধারালো ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধ খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় অপরাধজনক ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তাদের তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে প্রস্তুতি চলছে। খুলনায় কিশোর গ্যাং নির্মূলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ-কমিশনার মোহা. আহসান হাবীব, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর