আক্তার হোসেন ডালিঃ খুলনা বিভাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান মোতালেব আজ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। তবে হামলার কারণ ও পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
এনসিপির কেন্দ্রীয় নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সন্ত্রাসের কোনো স্থান নেই।