July 4, 2026, 4:17 pm

খিলগাঁও থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Tuesday, August 19, 2025
  • 64 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম–গাজী সুজন। খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৫ মার্চ মোস্তাফিজুর রহমান নামের এক ভুক্তভোগী তার টিভিএস ফোরভি মোটরসাইকেলটি খিলগাঁও থানাধীন বনশ্রীতে তার অফিসের নিচের গ্যারেজের সামনে লক করে রেখেছিলেন। বিকালে তিনি দেখেন মোটরসাইকেলটি আর সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটি না পাওয়ায় তিনি খিলগাঁও থানায় অভিযোগ দায়ের করেন এবং মামলা রুজু করা হয়।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সাহায্যে রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন আকানগর এলাকায় অভিযান পরিচালনা করে গাজী সুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন নুরজাহানপুর মধ্যপাড়ায় ডালিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া টিভিএস মোটরসাইকেলটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা দাউদ হোসেন আরও জানান, সুজনের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে একই জেলার নবীনগর থানাধীন ধরাভাঙ্গা এলাকার নূর মোহাম্মদের বাড়ি থেকে আরও একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল এবং দোলাইগঞ্জ এলাকার পবিত্র বমনের বাড়ি থেকে একই রাতে একটি পালসার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর