মো: আক্তার হোসেন ডালি:: বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে। তাঁর আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করছে সর্বত্র। সেই আবেগের সঙ্গেই একাত্ম হয়ে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করছেন গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রভাবশালী নেতা মোঃ ফরিদুল আজিজ স্বপন। দেশনেত্রীর প্রতি তিনি নিজের মমতা ও জাতির আবেগ তুলে ধরে বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি কোটি মানুষের আশা, বিশ্বাস এবং মানসিক ভরসার নাম। তাঁর অসুস্থতার সংবাদ আসলে মনে হয় গোটা জাতির চোখে অজান্তেই জল নেমে আসে। তাঁর সুস্থতার অপেক্ষা যেন আপনজনকে ফিরে পাওয়ার মতোই ব্যাকুলতা।”
স্বপন আরও বলেন, “আজ মসজিদে, ঘরে, পথে—সবখানে মানুষের একটাই দোয়া—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। মানুষ তাঁকে নেত্রী হিসেবে নয়, পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসে। তাঁর সুস্থতা মানে জাতির মনোবল ফিরে পাওয়া; তাঁর হাসি মানে কোটি মানুষের মুখে আশার আলো।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির প্রার্থনা, ভালোবাসা এবং অগণিত মানুষের দোয়া তাঁর সঙ্গে রয়েছে।” শেষে দেশবাসীর উদ্দেশে তিনি আরও দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, “এই জাতির হৃদয়জুড়ে আজ একটাই প্রার্থনা—দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের মানুষের পাশে আবার দাঁড়াতে পারেন।” আমিন।