July 4, 2026, 6:45 pm

খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Friday, August 15, 2025
  • 91 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে হাজী সৈয়দ শাহ্ মাজার জিয়ারত ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার টঙ্গীর হাজীর মাজার ইউনিটের যুবদলের সাবেক সভাপতি মোঃ সিদ্দিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও  জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৬ আসনে (এমপি) মনোনয়ন প্রত্যাশী মো: সরকার জাবেদ আহমেদ সুমন।
হাজীর মাজার ইউনিটের বিএনপির সভাপতি মোঃ মানিক ও সাধারণ সম্পাদক মোঃ আসলাম এর সঞ্চালনায়
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গাজী সালাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মো: আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন রানা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ। এসময় মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাসহ অত্র এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর