July 9, 2026, 8:46 am

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, November 29, 2025
  • 85 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় সালাহউদ্দিন সরকারের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরাফত হোসেন, ইসমাইল সিকদার বসু, জসিম উদ্দিন দেওয়ান, আব্দুল মোমেন, আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন সরকার বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক উজ্জ্বল প্রতীক। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা আজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।” দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর