June 4, 2026, 2:06 pm

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, December 9, 2025
  • 73 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এ আয়োজন করেন। আজ মঙ্গলবার কম্বলগুলো বিতরণ করা হয় মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট (দক্ষিণ ইসলামপুর) এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদের বাড়ি থেকে।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মো. কামরুজ্জামানের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী। তিনি প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর