নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর এই অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, তাঁদের জন্য দোয়া করা ও তাদের মনোবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা আন্তরিকভাবে দোয়া করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ তা’আলা তাঁকে সুস্থতা, শক্তি ও ধৈর্য দান করুন আমিন।