June 4, 2026, 12:39 pm

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 100 জন দেখেছে

শারমিন খানম:: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় গাজীপুর সিটি কর্পোরেশন ৪৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সমর্থকদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) টঙ্গী হোসেন মার্কেট হোসেন আলী রোডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহানগর শ্রমিক দল সদস্য শাহাবুদ্দিনের সঞ্চালনায়। হোসেন মার্কেট জামে মসজিদ মোতায়াল্লি ইন্জিনিয়ার শাজাহান মিয়ার সভাপতিত্বে। দোয়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাধারণ সম্পাদক হোসেন মার্কেট পরিচালনা কমিটির শাহীন হোসেন।
দোয়া মাহফিলে আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য তিনি সারাজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। এমন একজন তিনবারের প্রধানমন্ত্রীকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা , হোসেন মার্কের পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল মাল, সদস্য কবির হোসেন, আলাউদ্দিন , সুরুজ্জামান, কৃষকদলের নেতা জালাল খলিফা, গাজীপুর মহানগর জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আরাফ রিফাত, মহিলা দলের নেত্রী হালিমা আক্তার সুমি প্রমুখ ।
দোয়া পরিচালনা করেন হোসেন মার্কেট জামে মসজিদ ইমাম রফিকুল ইসলাম। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর