July 9, 2026, 8:43 am

খালেদা জিয়ার মৃত্যুতে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলীর শোক

Reporter Name
  • আপডেট Tuesday, December 30, 2025
  • 166 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয়বাংলা টিভির প্রকাশক-সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী। আজ মঙ্গলবার তিনি এক শোক বার্তায় বলেন, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে গত চার দশক ধরে দেশের গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে দৃঢ়চিত্তভাবে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়া। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণসংগ্রাম, বিশেষ করে ২০২৪-এর জুলাই অভ্যুত্থানেও তিনি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন।
তিনি বলেন, আলোচিত এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী শাসনামলে তার পরিবার ও দল চরম নির্যাতন নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হলেও তিনি প্রতিশোধমূলক মনোভাব পোষণ করেননি বরং তিনি জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক পথচলা নিশ্চিত করতে চেয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় আইকনিক বেগম খালেদা জিয়া ব্যক্তিত্ব হিসাবেই বিবেচিত হবেন। শোক বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি আরো বলেন, খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামের এক মহাকাব্য। তিনি গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে এসে বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম হয়ে ওঠেন। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি কখনোই নিজের জীবনের স্বার্থকে দেশের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেননি; বরং ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। রাজনৈতিক নিপীড়ন, অন্যায় কারাবাস ও দীর্ঘমেয়াদি চিকিৎসা-বঞ্চনার ফলে তার শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কঠোর নিপীড়ন, অন্যায় কারাবাস ও অব্যাহত নির্যাতনের শিকার হলেও কখনোই দেশ ও উম্মাহর কল্যাণের আকাঙ্ক্ষা কিংবা গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছপা হননি। শেষ পর্যন্ত তিনি ছিলেন সেই নেত্রী, যিনি ধর্ম, দেশ ও মানুষের অধিকারকে সমান গুরুত্ব দিয়ে সম্মান করেছেন। মহান আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এই শোক বহনের তাওফিক দান করুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর