July 9, 2026, 8:44 pm

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল

Reporter Name
  • আপডেট Sunday, July 16, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। আজ রবিবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। সেইসঙ্গে তিনি নতুন ওই দিন ধার্য করেন।সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। ১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। অপর ১০টি মামলাতেও আজ অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর