মো: জাফর আলী:: দীর্ঘ চার মাস চিকিৎসার পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। তাকে স্বাগত জানাতে নির্ধারিত সময়ের আগ থেকেই নেতাকর্মীরা বিমানবন্দর ও তার আশপাশ এলাকায় জড়ো হতে শুরু করেন। বেগম খালেদা জিয়া, পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথির দেশে আগমনে গাজীপুর মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শুভেচ্ছা জানাতে দলীয় পতাকা নিয়ে উপস্থিত হন।

এ সময় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দীন, গাজীপুর মহানগর ছাত্রদল নেতা শেখ মো: সুমন, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারীসহ হাজার হাজার নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান বিভিন্ন স্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন।