July 9, 2026, 1:55 pm

খালেদা জিয়ার আগমনে গাজীপুর মহানগর তাঁতীদলের শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট Tuesday, May 6, 2025
  • 180 জন দেখেছে

আব্দুল কাদের:: দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী ও সদস্য সচিব তায়জুদ্দিন তাজুর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান নেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথির দেশে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে। তারা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একনজর দেখার জন্য অধির আগ্রহে ছিলেন। অবশেষে তার দেখা পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দের কোন কমতি ছিল না। দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী স্বপন, যুগ্ম-আহ্বায়ক আতিকুল্লা মিন্টু, যুগ্ম-আহ্বায়ক মো: ওসমান গনি, যুগ্ম-আহ্বায়ক মো: জজ মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো: সোহেল সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক বেলায়েত মাস্টার, যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হোসেন মকবুল, যুগ্ম-আহ্বায়ক মো: মাসুদ রানা, সদস্য সাত্তার মাস্টার, জাকির মিয়া, মিজানুর রহমান, পীরজাদা মো: নোয়াব আলী, মো: হাসান চঞ্চল, মো: জাহাঙ্গীর মামুন, মো: আলম, মো: রতন, অহিদ মিয়া, শহীদ মন্ডল, হালিম রিজভী, বদিউর রহমান, মো: রতন মিয়া, ১৬নং ওয়ার্ড মো: আলী, মো: শাহিন, মো: আব্দুল মমিন, মেহেদী হাসান রানা, মো: খোকন মিয়া, মো: শাহিন ভূঁইয়া, মো: আলমগীর হোসেন, ইউনুস মিয়া, মো: লিয়াকত মিয়া, রশিদুল ইসলাম, তোফায়েল, আশিক, আব্দুর রাজ্জাক, নাজিম উদ্দিন, মিজান খান, মো: সফিক প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর