May 25, 2026, 3:30 am

খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান

Reporter Name
  • আপডেট Wednesday, December 31, 2025
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দাফনের পর তাকে গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে এ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এর আগে স্বামী সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন। সেখানে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা জিয়ার পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ অংশ নেন। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, কারওয়ান বাজার, আগারগাঁও পর্যন্ত এলাকা জানাজার লাইন ছাড়িয়ে যায়। জানাজার পর খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর