July 9, 2026, 12:17 am

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Tuesday, October 21, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং সমাজে ও রাজনীতিতে তাদের প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাসের কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কমিটেড বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে।তাদের সমাজে, রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবেএটা আমাদের প্রমিজ। আসুন আমরা এক সাথে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি।
অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো অবহিত হয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে। তিনি এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উদদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠি দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক এবং স্বপ্ন আজিম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর