May 30, 2026, 7:12 pm

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : মোয়াজ্জেম হোসেন আলাল

Reporter Name
  • আপডেট Friday, July 11, 2025
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্লেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।
আলাল বলেন, জাতীয় সংসদে হামলা করার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এ আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ, যারা জাতীয় সংসদকে অপবিত্র করেছে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা এবং আওয়ামী লীগের নেশা।
তিনি বলেন, বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। আর শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করে গিয়েছিলেন। এ সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল গঠন করে আওয়ামী লীগকে ধ্বংস করে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার উপরে স্থান দেই। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো। আওয়ামী লীগ সংসদকে অপবিত্র করার পক্ষে। বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে। অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যাসহ যা কিছু করার প্রয়োজন তার পক্ষে।
জাতীয় নাগরিক পাটি-এনসিপির উদ্দেশে তিনি বলেন, আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম এখন যদি মুরুব্বীদের মতো কথা বলে, এটা বেমানান। দয়া করে একটু সংযত হোন। গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর