July 9, 2026, 1:28 pm

কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: কক্সবাজারে নাহিদ

Reporter Name
  • আপডেট Saturday, July 19, 2025
  • 79 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না আমরা। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র সবকিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শনিবার (১৯ জুলাই) দুপুরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একটা গডফাদার ছিল। তার আন্ডারে ছোট ছোট গডফাদার বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি।
তিনি বলেন, আমরা সেই সভ্যতার উত্তরাধিকারী, যে সভ্যতা তৈরি হয়েছিলবঙ্গোপসাগর থেকে। সমুদ্রের সঙ্গে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি। সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার। পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট হচ্ছে, হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব কক্সবাজার গড়ে উঠুক। যেখানে কক্সবাজারের মানুষের অধিকার নিশ্চিত হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। তবে তাদের অধিকারহীন অবস্থায় বছরের পর বছর বাংলাদেশে রেখে দেওয়া সমাধান নয়।
অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ড. ইউনূসের প্রতি আহ্বান জানাব এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাব, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সহিত পোঁছানোর ব্যবস্থা করুন। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর