April 21, 2026, 3:46 am

কোনাবাড়ীতে নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবর রহমানকে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Saturday, February 14, 2026
  • 70 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার সকালে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে ও বাবুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মুজিবর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবি, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব, মিয়া ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর