July 9, 2026, 11:18 am

কুমিল্লা সিটির উপনির্বাচনে সাক্কু-কায়সারের মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • আপডেট Thursday, February 1, 2024
  • 128 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচন অংশ নিতে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কুসিকের সাবেক দুইবারের মেয়র মো. মনিরুল হক সাক্কু ও সাবেক জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা নিজাম উদ্দিন কায়সার মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাক্কু ও কায়সার উভয়েই প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে নিজাম উদ্দিন কায়সার প্রায় ৩০ হাজার ভোট পেয়েছিলেন। দলের সিদ্ধান্তে বাইরে গিয়ে নির্বাচন করায় সাক্কু ও কায়সারকে বহিষ্কার করে বিএনপি।
গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর