July 9, 2026, 6:21 pm

কুমিল্লার দেবীদ্বারে চুলা বানাতে গর্ত খুঁড়ে পাওয়া গেল ৭১ পিস পরিত্যক্ত গুলি

Reporter Name
  • আপডেট Thursday, October 16, 2025
  • 60 জন দেখেছে

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি :: কুমিল্লার দেবীদ্বারে চুলা বানাতে গর্ত খুঁড়তে গিয়ে ৭১ পিস গুলি পাওয়া গেছে। পরে খবর পেয়ে এগুলো উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে যুদ্ধ শেষে কেউ হয়ত গুলিগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল।
যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বকরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মো. রশীদুল ইসলামের বসত ঘরের সামনে রান্না ঘরের পাশে মাটির চুলা তৈরি করার জন্য ২ ফিট মাটি খুঁড়লে একটি সাদা পলিথিনের ভেতরে পরিত্যাক্ত অবস্থায় গুলি দেখতে পায়।
স্থানীয়রা বিষয়টি দেবীদ্বার সেনা ক্যাম্পকে জানান। খবর পেয়ে দেবীদ্বার সেনা ক্যাম্প ও দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকালে ৭১ পিস গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, উদ্ধার গুলিগুলো ২৪-এর আন্দোলনে দেবীদ্বার থানার লুণ্ঠিত গুলি নয়, এগুলো নষ্ট, অনেক পুরনো, গুলিগুলো টিপ দিলেই গুড়া হয়ে যায়।
এসব গুলি ২০ বছরেও মাটির নিচে থাকলে নষ্ট হয় না। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে যুদ্ধ শেষে কেউ হয়ত গুলিগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল এবং এগুলো মেশিন গানের হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে মোড়ানো ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর