July 8, 2026, 9:04 pm

কুমিল্লায় ওয়ার সিমেট্রিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, November 11, 2023
  • 185 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা। আজ শনিবার সকালে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নারদিয়া সেম্পসন, বাংলাদেশের নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সাইয়েদ আহমেদ মারুফসহ বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি। অতিথিরা ওয়ার সিমেট্রির স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। শ্রদ্ধা নিবেদন শেষে ওয়ার সিমেট্রি এলাকা ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর