May 25, 2026, 5:34 am

কুড়িগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Friday, June 23, 2023
  • 143 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম :: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সড়ে ৮ টায় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সহ-সভাপতি সাঈদ হাসান লোবান ও আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর