August 25, 2026, 8:12 am

কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক গান ও শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট Wednesday, May 15, 2024
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর ডেমরা এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডেমরার আল আমিন রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিভিন্ন সড়কে পরিবেশন করা হয় কিশোর গ্যাং বিরোধী গান।
পুলিশ সূত্র জানায়, শোভাযাত্রা থেকে কিশোর গ্যাং প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেটের পাশাপাশি চকলেটও বিতরণ করা হয়। অতিরিক্ত উপকমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) মাসুদুর রহমান মনির ও সহকারী কমিশনার (ডেমরা জোন) মধুসূদন দাস, ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম, ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লাসহ এলাকার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোভাযাত্রায় অংশ নেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।
শোভাযাত্রা শেষে প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে সাজানো মিনি ট্রাক নিয়ে ডেমরার কোনাপাড়া, বাঁশেরপুল, স্টাফ কোয়াটার, আমুলিয়া, সারুলিয়া, রানীমহল সিনেমা হল, বক্সনগর, বউ বাজার, বড়ভাঙ্গা, ডগাইর, বোর্ডমিল, ফার্মের মোড়, কোনাপাড়া এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধমূলক গান পরিবেশিত হয়।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারের নির্দেশনায় কিশোর গ্যাং প্রতিরোধে এই আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর