স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাএী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও কৃতি শিক্ষাথীদের মাঝে বৃওি প্রদান অনুষ্ঠান সোমবার রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী চেয়ারম্যান, সিনিয়র সচিব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর-৫ আসনের সাংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞা পিএএ, ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউল ইসলাম, রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কাউসার আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় ছাএ-ছাএী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বাছির উদ্দিন ভুঁইয়া, শফিকুল ইসলাম নবী, এআর লেহাজ , এস এম আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় ছাত্রছাত্রী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৯৮জন মেধাবী, গরীব অসহায় ও কৃতি শিক্ষাথীদের বৃওি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।