May 25, 2026, 3:16 pm

কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন চিত্র নায়ক ফারুক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, May 17, 2023
  • 240 জন দেখেছে

বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান পাঠান দুলু ওরফে ফারুক। মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৯টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জানাজায় ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, সাবেক সাংসদ একেএম ফজলুল হক মিলন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবিন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, চিত্রনায়ক ফারুকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জীবিত থাকা অবস্থায় চিত্রনায়ক ফারুক তার পরিবারের কাছে বলে গিয়েছিলেন তিনি মারা গেলে যেন পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে দাফন করা হয়। সেই কথা অনুযায়ী তাকে তাদের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন দেওয়া হয়েছে।
চিত্রনায়ক ফারুক গত সোমবার সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর