November 27, 2026, 3:31 am

কালীগঞ্জে কৃষক মাঠদিবস ও কারিগরি আলোচনা

Reporter Name
  • আপডেট Wednesday, April 9, 2025
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সূর্যমুখী-আউশ-রোপা আমন) বাস্তবায়িত প্রদর্শনীর মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) বিকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সীর গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কৃষক কামাল হোসেনের হাতে স্থানীয় কৃষকদের জন্য বিনামূল্যে একটি সূর্যমুখী মারাই মেশিন প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর