June 2, 2026, 12:39 am

কালীগঞ্জে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, June 20, 2023
  • 126 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে স্থানীয় ৪শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/ ২০২৩-২৪ মৌসুমে উপজেলার ৪ শতাধিক কৃষকের প্রতিজনকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলি ভৌমিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর