July 9, 2026, 3:58 pm

কালিয়াকৈরে ঝুটের গুদামে আগুন মালামাল পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, December 23, 2024
  • 61 জন দেখেছে

গাজীপুরের কালিয়াকৈরে নিট এশিয়া লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ সোমবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকেল পৌনে ৩টায় নিট এশিয়া কারখানার গুদামে কালো ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঝুটের পুরো গোডাউনে। এ সময় কারখানাটির পাশে অবস্থিত লিজ ফ্যাশন লিমিটেড কারখানার ফায়ার সেফটি কর্মীরা খোঁজ পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সফিপুরের নিট এশিয়া কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর