স্টাফ রিপোর্টার, গাজীপুর :: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতা সোমবার অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে এ বিষয়ে উপজেলা প্রশাসন এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেন।
প্রতিযোগীতায় উপজেলার ভাষা শহীদ আব্দুল জাব্বার স্কুল এন্ড কলেজ ও আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রঝাত্রীরা অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ মডারেটর হিসেবে দায়ীত্ব পালন করেন। মডারেটর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন তোমাদের মনোবল যাতে দুর্বল না হয় এবং দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাবে।
মনোবল ঠিক থাকলে সামনের দিকে কোন বাধায় তোমাদেও প্রতিহত করতে পারবেনা। তোমরা একটি উপজেলার সম্মান বয়ে আনতে পারবে। উভয় পক্ষের তার্কিকরা সুন্দর স্বস্ব পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের অংশগ্রহনকারী ছাত্রছাত্রীরা তুমুল ভাবে তাদের যুক্তি প্রদান করেন। বিচারক মন্ডলী হিসেবে দায়ীত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহীনুর বেগম। বিজ্ঞ বিচারক মন্ডলীরা চিারক হিসেবে অত্যান্ত দক্ষতার সাথে বক্তব্য শুনে এবং মূল্যায়ন করে। প্রতিযোগীতায় উপজেলার ভাষা শহীদ আব্দুল জাব্বার স্কুল এন্ড কলেজ ৫৪.২ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় ও আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ ৫৩.২ পয়েন্ট পেয়ে পরাজিত হয়। এছাড়াও কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন , সাধারন সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ন সম্পাদক সাগর আহাম্মেদ রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।