July 4, 2026, 5:21 am

কালিয়াকৈরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, January 29, 2025
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার রড়ইবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অ্যাডভোকেট তামান্না খানম আইরিনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি.জি. রাব্বানী, এবং সঞ্চালনা করেন এশিয়ার সেরা নারী উদ্যোক্তা মোছা. আসমা খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জনি,জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর