May 31, 2026, 7:25 pm

কালিয়াকৈরে যাত্রীবেশে বাসে ডাকাতির চেষ্টা, আটক ৬

Reporter Name
  • আপডেট Tuesday, February 17, 2026
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবেশে একটি দূরপাল্লার বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে থানা-পুলিশ।  সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ‘ঢাকা-রংপুর নিউ পিংকি’ নামের একটি যাত্রীবাহী বাস রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাসটিতে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি জানার পর কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) রবিউল ইসলাম তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চন্দ্রা এলাকায় অবস্থান নেয়। পরে বাসটি সেখানে পৌঁছালে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি ছয়টি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজু রহমান, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন ও সাইফুল নামে ছয়জনকে আটক পুলিশ।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে বাসটিতে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এ বিষয়ে ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর