স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি ও এইচএসসি ২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পুরষ্কার বিতর অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে এইসএসসি’র ১২জনকে ১০হাজার টাকা ও এইচএসসি’র ১২জনকে ২৫হাজার টাকা করে মোট ২৪জনকে সরকারের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সিটিটিউটশনস ষ্কিম এসডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে এ সম্মাননা ক্রেষ্ট ও প্রসংশা পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘একজন ছাত্র ১৩শ’ নম্বরের মধ্যে ১২৮৫ নম্বর পেলেই যে ভাল ছাত্র তা কিন্তু নয়। শিক্ষীর্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ যারা পুরষ্কার পেয়েছ শুধু তারাই নয় প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যের দিকে মনোযোগী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
এছাড়া শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা শুধু ক্লাসে পাঠ দান করবেন এটা নয় পাঠ দান ছাড়াও আপনাদের অনেক দায়ীত্ব রয়েছে। এজন্য ছাত্রকে শুধু পুথিগত শিক্ষা দিলেই দায় শেষ হয়ে যায় না। ওই শিক্ষার্থীকে পুঁথিগত শিক্ষার সঙ্গে কিভাবে একজন মানবিক শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় সেই দিকেও আপনার গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল-মামুন তালুকদারের সভাপতিত্বে ও যাথালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মওকত আকবর, মাধ্যমিক শিক্ষক সমিতির মসভাপতি মোখলেছুর রহমান, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী মো. রাকিবুল হাসান, শিরাজগঞ্জ মনছুর আলী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম, চন্দ্রা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু আনন্দ কুমার দাস, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. ইমারত হোসেন, যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম প্রমুখ।