নিজস্ব প্রতিবেদক :: সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে গাজীপুরের কালিয়াকৈরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কালিয়াকৈর উপজেলা চত্বরে শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে গাজীপুর ১ আসনের এমপি মেয়র মুজিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, কালিয়াকৈর মডেল প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরের লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফাহিম শাহরিয়ারের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ সংসদীয় আসনের এমপি মোঃ মজিবুর রহমান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম শাহরুল ইসলাম, বি আরডিবি কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লাসহ অন্যান্যরা।