October 9, 2026, 10:19 pm

কালিয়াকৈরে দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, June 6, 2024
  • 115 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় ১০০০ শাড়ি ও লুঙ্গি উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, পৌর যুবদলীর আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর