June 5, 2026, 2:03 am

কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীর ১৪ লাখ টাকা ছিনতাই

Reporter Name
  • আপডেট Tuesday, November 25, 2025
  • 96 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় জোড়া ব্রিজের পশ্চিম পাশে আরফিন নামে এক ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আরফিন হোসেন উপজেলার টালাবহ এলাকার আফসার উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরফিন মঙ্গলবার সকালে জমি কেনার জন্য প্রায় ১৫ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে রওনা দেয়।পরে উপজেলা লতিফপুর দলিল লেখক সমিতির মতিয়ার রহমানের অফিসে আসেন। পরে জমি দলিল সম্পূর্ণ না হওয়ায়। আরফিন হোসেন, তার বড় ভাই আবির ও বোনের জামাতা আমিনুল ইসলাম মোটরসাইকেল যুগে তিনজন টাকা নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে লতিফপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে পিছন থেকে সাদা একটি প্রাইভেটকার মোটরসাইকেল চাপ দিলে মোটরসাইকেলটি পড়ে যায় এ সময় তাদের কাছ থাকা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত প্রাইভেটকার ঘটনাস্থল ত্যাগ করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে আরফিন হোসেন একজন পোল্ট্রি খামারী ব্যবসায়ী। পরে আরফিন হোসেন বাদী হয়ে মঙ্গলবার বিকেলে একটি থানায় অভিযোগ দায়ের করেন। এর আগেও দলিল লেখক সমিতির স্থানে একই কায়দায় প্রায় নয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। কালিয়াকৈর উপ-পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর