May 18, 2026, 10:24 pm

কালিয়াকৈরে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, January 11, 2025
  • 120 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সুত্রাপুর ইউনিয়নের টালাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন- গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল খালেক, সাবেক এপিপি অ্যাডভোকেট খন্দকার ফেরদৌস আলম, বিএনপির তাতি বিষয়ক সম্পাদক এম আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মণ্ডল ও মুরাদ বকশি।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, আহ্বায়ক সদস্য মো. মজিবুর রহমান সজল ও রাসেল আহম্মেদ এবং কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান প্রিন্সসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর