July 4, 2026, 6:44 am

কালিয়াকৈরে গজারি বন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, January 2, 2025
  • 75 জন দেখেছে

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার গজারি বন থেকে অজ্ঞাতনামা (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। পরনে সাদা কালো চেক টিশার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে মন্ডলপাড়া এলাকার গজারীবনের ভেতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর