April 27, 2026, 6:23 pm

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গাইবান্ধার ৫ ইউনিয়ন

Reporter Name
  • আপডেট Monday, April 27, 2026
  • 6 জন দেখেছে

গাইবান্ধা প্রতিনিধি:: ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন। উপজেলার মহিমাগঞ্জ, শালমারা, শিবপুর, কোচাশহর ও রাখালবুরুজ ইউনিয়নের ওপর দিয়ে মূলত এই ঝড়টি বয়ে যায়। রবিবার বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় শত পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. মজনু মিয়া বলেন, আমার এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। অনেক দরিদ্র মানুষের ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। রাতে তারা কোথায় থাকবে, সেই জায়গাটুকুও নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তারা যেন দ্রুত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঝড়ে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি রাখতে এবং মানুষের পাশে থাকতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর