August 18, 2026, 9:18 pm

কারা স্টাফদের কল্যাণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ডিপার্টমেন্টাল স্টোরের “আমাদের শপ” উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, August 14, 2025
  • 76 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কারা স্টাফদের কল্যাণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে “আমাদের শপ” নামে একটি আধুনিক ডিপার্টমেন্টাল স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে কারা কমপ্লেক্সের আবাসিক এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা কেন্দ্রীয় কারাগার কর্তৃক পূর্বে নির্মিত ক্যান্টিনটি সম্প্রতি কারা অধিদপ্তরের নির্দেশনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর তত্ত্বাবধানে আনা হয়। কারা মহা পরিদর্শক মহোদয়ের দিকনির্দেশনায় স্টোরটিকে “আমাদের শপ” নামে পুনর্গঠন করে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টোরটির শুভ উদ্বোধন করেন কারা উপ-মহা পরিদর্শক (ঢাকা বিভাগ-২)। এসময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার, সিনিয়র জেল সুপার, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং কারা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আমাদের শপ” চালুর ফলে কারা স্টাফরা সহজলভ্য ও সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। এতে তাদের আর্থিক সাশ্রয় হবে এবং গুণগতমানসম্পন্ন পণ্য নিশ্চিত হবে। বাজারে অতিরিক্ত দামের ঝুঁকি থেকেও তারা মুক্ত হবেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিপার্টমেন্টাল স্টোরে খাদ্যপণ্য, গৃহস্থালি সামগ্রী, স্টেশনারি, টয়লেট্রিজসহ প্রয়োজনীয় সব ধরনের পণ্য রাখা হবে। সব পণ্য বাজারমূল্যের তুলনায় সাশ্রয়ী দামে বিক্রি করা হবে এবং এর মুনাফা কারা স্টাফ কল্যাণমূলক কাজে ব্যয় হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা “আমাদের শপ” ঘুরে দেখেন এবং সেখানে রাখা বিভিন্ন পণ্যের মান ও সাশ্রয়ী মূল্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। কারা প্রশাসন আশা প্রকাশ করেছে, “আমাদের শপ” ভবিষ্যতে অন্যান্য কারা কমপ্লেক্সেও এই ধরনের উদ্যোগের অনুপ্রেরণা জোগাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর