October 8, 2026, 2:46 pm

কারামুক্ত হলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান

Reporter Name
  • আপডেট Monday, March 25, 2024
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কারামুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। রবিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে গত ২০ মার্চ অন্তর্বর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে। এর আগে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ আমান গত বছরের ১০ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ-১ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
গত ১২ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছিলেন। পাশাপাশি জামিন আবেদনও করেন তিনি। একই মামলায় আমান উল্লাহ আমানের স্ত্রী তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত সাবেরা আমান গত ৫ সেপ্টেম্বর জামিন পান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর