July 9, 2026, 1:38 pm

কাপাসিয়ায় অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ২জন নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, September 18, 2024
  • 80 জন দেখেছে

গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। আজ বুধবার কাপাসিয়া-আড়ালিয়া সড়কে শালদৈ মোল্লাবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে ইমরান হোসেন (২৩) ও একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে জহিরুল ইসলাম (২৫)। তারা দুইজনই মোটরসাইকেলে ছিলেন।
স্বজনরা জানায়, উপজেলা সদর থেকে মোটর সাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে কাপাসিয়া-আড়ালিয়া সড়কে শালদৈ এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন ইমরান ও জহিরুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জহিরুলের মৃত্যু হয়। ইমরানকে পাশের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার পর চালক ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্বজনরা মানবিক আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুইটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের স্বজনদের কেউ থানায় অভিযোগ করেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর