June 4, 2026, 3:41 pm

কাপাসিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • আপডেট Monday, December 8, 2025
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেন। আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীমের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন এবং নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আলম হোসেন বলেন প্রজাতন্ত্রের কর্মচারীদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আতিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা মনি, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার, শিক্ষা অফিসার রমিতা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর