July 6, 2026, 7:15 pm

কাপাসিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগের ব্যানার

Reporter Name
  • আপডেট Sunday, March 1, 2026
  • 133 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। আজ রোববার (১ মার্চ) ভোর রাতে ব্যানারটি টানানো হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ব্যানারের ডান পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা এবং বাম পাশে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংযুক্ত রয়েছে। ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হামজার নামের উপরে লেখা রয়েছে — ‘দীর্ঘ ১৮ মাস পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘ব্যানার টানানো হয়েছিলো। হতে পারে রাতের আঁধারে কেউ টানিয়েছিলো। আমি রাতে ওই দিকে রাউন্ডে ছিলাম, তখন চোখে পড়েনি। কোন এক ফাঁকে হয়তো টানিয়েছে। পরে আমি সকালে আবারো ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার পাইনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর