July 4, 2026, 7:51 am

কাজী আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, February 25, 2025
  • 163 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কাজী আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কাজী আজিমউদ্দিন কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এইচ এম আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, শাহরিয়ার হক মজুমদার শিমুল, গাজীপুর মহানগর ছাত্রদলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানসহ মহানগর ছাত্রদল ও কাজীআজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর