July 9, 2026, 4:12 pm

কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ সিএমপি কমিশনারের

Reporter Name
  • আপডেট Friday, May 9, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আদালতের কোনো নির্দেশনা না থাকলে কর্ণফুলীর নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে একদিনও দেরি করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসিব আজিজ। আজ শুক্রবার (৯ মে) সকালে নগরের অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে ১৯তম ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’-এর তিন দিনের আয়োজনে দ্বিতীয় দিনে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশনা দিয়ে হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। দেশের ৯০ শতাংশের বেশি পণ্য আমদানি-রপ্তানি কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। তাই দখল-দূষণ থেকে নদী রক্ষায় সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এর আগে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝিকল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, সাম্পান খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর্জা ইসমাইল, কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর